পলাশবাড়ীতে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত-২
গাইবান্ধার পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হাসপাতালের সামনে বর যাত্রীবাহী মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি
সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছে । আহতরা হলেন
ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী বাজার গ্রামের ডা: নিরাপদ চন্দ্র দেব (৪৫) ও
রাজদেব চন্দ্র (১৫)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি
আব্দুস সোবহান ও সাধারন সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ঘটনাস্থলে
উপস্থিত হয়ে দূর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা কাজে সহায়তা করেন।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে
পৌঁছান।







কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷