https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে আনন্দ টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালণ - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে আনন্দ টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনন্দ টিভি পরিবারের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আনন্দ টিভির ২য় পূতি অনুষ্ঠান। ১১ মার্চ বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠানের শুরুতে ছিল র‌্যালী, আলোচনা সভা, কের্ককর্তন ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ শিকদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন। এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আনন্দ টিভি’র দর্শক ফোরামের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে ও আনন্দ টিভি’র উপজেলা প্রতিনিধি উজ্জল হক প্রধানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ প্রধান, উপজেলা সমবায় অফিসার আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার এনামুল হক, উপজেলা আনসার ভিডিপি অফিসার আছাদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাবু স্বপন কুমার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কাজী সাখায়াত হোসেন, প্রেস ক্লাবের সভাপতি গোপাল মহন্ত, রিপোর্টাস ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টুকু, গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, বিজয় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ডিপটি, সাংবাদিক মুক্তিযোদ্ধা বাবু শ্যামল কুমার রায় জিবু, সাপ্তাহিক কাটাখালি পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, আলমগীর হোসেন, শামীম রেজা ডাফরুল, শাহ আলম সরকার সাজু, তারাজুল ইসলাম, সাজাদুর রহমান সাজু, মশিউর রহমান বাবু, সুমন সরকার, জোবাইদুর রহমান সাগর, ফরহাদ হোসেন, ইয়াছির আরাফাতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ

 Image may contain: 2 peopleImage may contain: 5 people, people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷