https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ব্যতিক্রমী উদ্যোগে সাঘাটায় গরিব মানুষের মাঝে স্বল্পমূল্যে সবজি বিক্রয় করে দৃষ্টান্ত - Gaibandha Online Portal

Breaking News

ব্যতিক্রমী উদ্যোগে সাঘাটায় গরিব মানুষের মাঝে স্বল্পমূল্যে সবজি বিক্রয় করে দৃষ্টান্ত

গরীব মানুষের কথা ভেবে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া বাজারে সবজি ব্যবসায়ী আলম বেপারী স্বল্পমূল্যে সবজি বিক্রিয় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাটি গ্রামের কাফি ব্যাপারীর ছেলে আলম বোনারপাড়ার গোডাউন রোড সড়কের পার্শে¦ মাটিতে পলিথিন বিছিয়ে তরকারি কাঁচামালের দোকান থেকে গতকাল শুক্রবার স্বল্প মূল্যে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে সবজি বিক্রয় করছেন। বেগুন, পাতাকপি ও শসা, খিরা প্রতি কেজি পাঁচ টাকা দরে বিক্রয় করছেন। যা বাজার মূল্যে ১০ টাকা কেজি। অন্যান্য সবজিও স্বল্প মূল্যে নিচ্ছেন। শুধু গরীবরাই কিনছেননা, মধ্যবিত্তরাও দোকানে সবজি কিনতে ভিড় করতে দেখা গেছে।
ব্যবসায়ী আলম বলেন, আমি একজন গরীব মানুষ। তাই গরিব মানুষকে সবজি কম মূল্যে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি সরাসরি জমি থেকে এসব সবজি নিয়ে আসি।
 Image may contain: 2 people, people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷