https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ১নং ট্রাফিক মোড় থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য গোলাম সাদেক লেবু, আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, কৃষক ফ্রন্ট সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবর রহমান খোকা প্রমুখ। 
বক্তারা বলেন, চাল, ডাল, তেল, পেঁয়াজসহ সকল জিনিসের দাম কমানো, পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল, সার-ডিজেলের দাম কমাও, কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, সকল বেকারদের ভাতা এবং কর্মসৃজন প্রকল্প চালু, বয়স্ক-বিধবা ভাতা চালু, যুব সমাজের অবক্ষয় রোধে নাটক-সিনেমায় পর্নো ছবি ও ওয়েবসাইট বন্ধের দাবি জানান। বক্তারা আরও বলেন, বাসদ (মার্কসবাদী)’র সাবেক সদস্য সচিব মনজুর আলম মিঠু পার্টির আদর্শ শৃংখলা বিরোধী ও সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তাকে দল থেকে বহিস্কার করেন। বহিস্কার পরবর্তী আবারও নানা উপদলীয় কর্মকান্ডে ও অপতৎপরতা চালায় এবং বাসদ (মার্কসবাদী) নাম নিয়ে সমালোচনা করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷