https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে এক কৃষকের লাশ উদ্ধার - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে এক কৃষকের লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় পাইকপাড়া গ্রাম থেকে সোমবার ইদ্রিস আলী (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইদ্রিস আলী ভেলারায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত মনির উদ্দিন ওরফে মনিয়ার ছেলে। 
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রোববার রাতে কে বা কারা ইদ্রিস আলীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে কয়েকজন লোকের সাথে মাঝিপাড়া (হিন্দু ধর্মালম্বিদের অষ্টপ্রহর অনুষ্ঠান স্থল) এলাকায় তাকে দেখা যায়। কিন্তু তিনি রাতে বাড়ি ফিরে আসেননি। সোমবার ভেলারায় পাইকপাড়া গ্রামে আয়নুল ও ময়নুলের বাড়ির পাশে গলায় মাফলার প্যাচানো অবস্থায় ইদ্রিস আলীর লাশ পড়ে থাকতে দেখে নিহতের পরিবারকে খবর দেয়। নিহতের পরিবারের লোকজন এসে ইদ্রিস আলীকে সনাক্ত করে। পরে সুন্দরগঞ্জ থানায় খবর দেয়া হলে থানা থেকে পুলিশ এসে ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ নিহত ইদ্রিস আলী পকেট থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, গায়ের জ্যাকেট, মাফলারসহ বিভিন্ন আলামত উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি নিহত ইদ্রিস আলীর মোবাইল ফোনের কললিষ্ট চেক করলেই ঘাতকদের সনাক্ত করা সম্ভব হবে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহরিয়ার বলেন, ইদ্রিস আলীর স্বাভাবিক মৃত্যু মনে না হওয়ায় মৃত্যুর কারণ জানতে তার লাশ পোষ্টমর্টেম করার জন্য পাঠানো হয়েছে।
Image may contain: one or more people, text that says 'লাশ উদ্ধার'

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷