https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ : সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকা - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ : সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন। বামনডাঙ্গা ইউনিয়নের উল্লেখযোগ্য যে ক'টি বাণিজ্যকেন্দ্র, তার মধ্যে অন্যতম কাঠগড়া হাট। কাটগড়া হাটে প্রবেশের জন্য যে কয়টি রাস্তা বিদ্যমান, তা হচ্ছে কাটগড়া হাটের দক্ষিণ-পূর্ব কোন দিয়ে একটি রাস্তা, মিঠাপুকুর উপজেলা থেকে আসা পশ্চিম দিক থেকে একটি রাস্তা আর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা বন্দর থেকে পূর্ব দিক থেকে ঢুকার একটি রাস্তা। দুঃখের বিষয় এই যে, গত বর্ষা মৌসুমে বামনডাঙ্গা থেকে কাঠগড়া হাটে প্রবেশের রাস্তাটি (হাট সংলগ্ন) বৃষ্টির পানিতে ধ্বসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কর্তৃপক্ষের দৃষ্টিগোচর এর জন্য পত্রিকা, অনলাইন পোর্টাল ও ফেসবুকে অনেক লেখালেখি করেও কোনোরুপ সুরাহা মিলেনি। সপ্তাহে দুই দিন কাটগড়া হাট বসে। প্রতি হাটে ৫০ হাজারেরও বেশি লোক সমাগম হয়। ব্যবসায়ীরা কোটি টাকার উপর ব্যবসা করেন। শুধুমাত্র সড়ক চলাচলের অনুপযোগী বিধায় ব্যবসায়ীরা প্রতি হাটে লোকসান গুনছে। লক্ষনীয় বিষয় যে, প্রতি বছরের জন্য কাটগড়া হাটটি নিলাম হয় ৪০ লক্ষ টাকা প্রায়। সামনেই আবার বর্ষা মৌসুম। এই শুষ্ক সময়ে সামান্য রাস্তাটি মেরামত করা না হলে, হয়তোবা বৃষ্টির শুরুতেই কাটগড়া হাট ব্যবসার অনুপযোগী হয়ে যাবে। ব্যবসায়ীদের গুনতে হবে লোকসান। ব্যবসায়ীগণ ভবিষ্যতের চিন্তা করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এমনকি উপজেলা নিবার্হী কর্মকর্তার সদয় দৃষ্টি কামনা করেছেন।
 Image may contain: outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷