https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রচার সম্পাদক পদপ্রার্থী মজনু র পক্ষে মনোনয়ন পত্র উত্তোলনে বড় ভাই শ্রমিকলীগ নেতা প্রান্ত - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রচার সম্পাদক পদপ্রার্থী মজনু র পক্ষে মনোনয়ন পত্র উত্তোলনে বড় ভাই শ্রমিকলীগ নেতা প্রান্ত

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইকক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারন নির্বাচনে প্রচার সম্পাদক পদপ্রার্থী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনু র পক্ষে মনোনয়ন পত্র উত্তোলনে করেছেন তার বড় ভাই উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মাহমুদুজ্জামান প্রান্ত।
আজ ৯ ফেব্রয়ারী রবিবার বিকালে পলাশবাড়ীস্থ সংগঠনটির প্রধান কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বাদশা প্রধানের হাত হতে প্রচার সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি। এসময় সংগঠনিকটির সাধারন সদস্যগণসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সংগঠনটির গত নির্বাচনে সরোয়ার কবির মজনু প্রচার সম্পাদক পদে টিয়া পাখি মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করেন।
উল্লেখ্য, ১০ টি আঞ্চলিক কার্যালয়ের ১৩২৪ জন ভোটার নিয়ে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪৯৪ । এই শ্রমিক সংগঠনটির ত্রি বার্ষিক সাধারন নির্বাচনে ১৩ টি পদে ১৫ জন নির্বাচিত হবে। আগামী ২৯ ফেব্রয়ারী শনিবার পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে সকাল ৮ টা হতে ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে। ৯ ফেব্রয়ারী ও ১০ ফেব্রয়ারী মনোনয়ন পত্র বিক্রয়,১২ ও ১৩ ফেব্রয়ারী মনোনয়নপত্র জমাদান,১৪ ও ১৫ ফেব্রয়ারী যাচাই বাছাই,১৭ ফেব্রয়ারী মনোনয়ন প্রত্যাহার,১৯ ফেব্রয়ারী প্রতিক বরাদ্দ দেওয়া হবে।
 Image may contain: 8 people, people standing and indoorImage may contain: 8 people, people standing and indoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷