https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাঘাটায় রামসাগর ট্রেন পুনরায় চালুসহ বিভিন্ন দাবীতে ট্রেন অবরোধ - Gaibandha Online Portal

Breaking News

সাঘাটায় রামসাগর ট্রেন পুনরায় চালুসহ বিভিন্ন দাবীতে ট্রেন অবরোধ

উত্তরাঞ্চলের মানুষের বহুল জনপ্রিয় মেইল ট্রেন রামসাগর এক্সপ্রেস পুনরায় চালুসহ বিভিন্ন দাবীতে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ও লালমনিরহাট ও রংপুর রুটের ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেন ৩০ মিটিন অবোরোধ করে রাখা আন্দোলনকারীরা ।
স্থানীয়রা গত কয়েকদিন হলো এ দাবী আদায়ে লাগাতারভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এ আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৮ ফ্রেব্রুয়ারি শনিবার এলাকাবাসীর ব্যানারে দুপুর ১২ টা ২২ মিনিট থেকে ১২ টা ৫২ মিনিট ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে রাখা হয় । এসময় রেলওয়ের উদ্ধতন কর্মকর্তাদের আশ্বাসের ট্রেন অবরোধ তুলে নেয়া হয় এবং আগামী বুধবার ১ ঘন্টা ঢাকা গামী সকল ট্রেন অবরোধের কর্মসুচি ঘোষনা করা হয় ।
অবরোধে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন বলেন, গাইবান্ধা থেকে একটি আন্ত:নগর ট্রেন চালু এবং এই রুটে সকল বন্ধ ট্রেন চালুর দাবি করেন এবং রামসাগর ট্রেনটি চালু হলে গাইবান্ধাসহ কয়েক জেলার মানুষের দুর্ভোগ লাঘব হবে । আগামী বুধবারের মধ্যে ট্রেনটি চালু করা না হলে ঢাকা থেকে বোনারপাড়া ষ্টেশন হয়ে লালমনিরহাট ও রংপুর রুটের সকল ট্রেন বুধবার ১ ঘন্টা অবরোধ করে রাখা হবে ।
গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক বলেন, ২০১০ সালের ডিসেম্বর মাসে চালু করা হয় আন্তঃনগর রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। প্রতিদিন সকাল ৬ টায় বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যেতো রামসাগর এক্সপ্রেস। বোনারপাড়া জংশন থেকে গাইবান্ধা সদরের বাদিয়াখালী, ত্রিমোহিনী, গাইবান্ধা ও কুপতলা হয়ে কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, হাসানগঞ্জ স্টেশন পেরিয়ে কাউনিয়া ও রংপুরের উপর দিয়ে পার্বতীপুর হয়ে দিনাজপুর পর্যন্ত মাত্র সাড়ে চার ঘণ্টায় চলাচল করতো রামসাগর। চালুর মাত্র ৫ মাসের মধ্যে ২০১১ সালের মে মাসে জনবল সংকটসহ বিভিন্ন কারণ দেখিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় রামসাগর এক্সপ্রেস। ফলে আবারও বিপাকে পড়তে হয় গাইবান্ধাসহ রংপুর ও দিনাজপুরের মানুষকে। তাই প্রায় ৯ বছর ধরে বন্ধ থাকা রামসাগর এক্সপ্রেস পুনরায় চালুর দাবি করেছেন বক্তারা।
উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদ, মুক্তিযোন্ধা ওয়ারেছ আলী প্রধান , শাহ মোখলেছুর রহমান, প্রভাষক শাহ আলম ও ঠিকাদার শামছুল হক সরকার, উপজেলা শ্রমিক লীগ নেতা দেরৈায়ার হোসেন, মোজাহিদুল ইসলাম বকুল, সুজন মিয়াসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, রেলওয়ে কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবি ও কয়েক হাজার সাধারন মানুষ এ কর্মসুচিতে অংশ নেন।
রেলওয়ে লালমনিরহাট ভিডিশনাল ট্রাফিক সুপারেন্টটেন (ডিটিআই) স্নোহাশীষ চন্দ দাসে জানান, ট্রেন অবরোধের ঘটনা স্থলে আমি গিয়েছিলঅম অবরোধকারীদের সাথে কথা হয়েছে । বিষয়টি উদ্ধতন কর্মাকর্তাকে জানাবো হবে ।
 

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷