পলাশবাড়ীতে অমর একুশ পালণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক
মার্তৃভাষা পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার
সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক
মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে
কর্মসূচি প্রণনয়নে উপস্থিত নেতৃবৃন্দ দিক-নির্দেশনামূলক মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর বিভাগীয় দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন,
উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক প্রতিনিধি, আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,
মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক, শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক,
সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে দিবসটি সামনে
রেখে সভায় উত্থাপিত কর্মসূচি সমূহ পালনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ
করা হয়।



কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷