https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা ইউনিট সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মূহাঃ মাহমুদ হোসেন মন্ডল,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন, সম্মানিত অতিথি বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান খান হবি, শাহজাহান মিঞা।এর আগে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।
 

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷