গোবিন্দগঞ্জে হানিফ পরিবহন ও বাঁশ বোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত-২ : আহত-৩০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহন ও বাঁশ বোঝাই ট্রাকের সংঘর্ষে মা ও
মেয়ে নিহত হয়েছে। ১১ ফেব্রয়ারি মঙ্গলবার রাত ১০ টার দিকে রংপুর-বগুড়া
মহাসড়কে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ সীমান্ত এলাকা কোমরপুরের অভিরামপুর নামক
স্থানে এ দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই মেয়ে শেফালী বেগম (৪৫) নিহত হয় এবং মা রাহেলা বেওয়া (৭৫) রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১১.১৫ মিনিটে মারা যায়। নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী ৫ সন্তানের জননী ও মেয়ে শেফালী বেগম ১ সন্তানের জননী। নিহত মা-মেয়ে গাড়ীর যাত্রী ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা
জানায়,পঞ্চগড় হতে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো-ব
১৫-৩৮০৪ ও বিপরীত দিক হতে আসা বাঁশ বোঝাই ট্রাকটি সিলেট-ট ১১-০৪৭৫ এর
সংঘর্ষে এ ঘটনা ঘটে। হানিফ পরিবহনের যাত্রীদের মধ্যে কমপক্ষে ৩০ জন আহত হয়।
আহতদের মধ্যে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ জন ও রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া
যায়নি। রাত সাড়ে ৯টার দিকে মা-মেয়ে অভিরামপুর বাজারের দোকানে পণ্য কিনতে
আসে। এসময় বাঁশ বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
এতে বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি সাধন হয়। উভয় পরিবহনের
ড্রাইভার পলাতক রয়েছে।
গোবিন্দগঞ্জে হাইওয়ে থানা ওসির নাম্বারে যোগাযোগ করা হলে দায়িত্বরত এস.আই শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

গোবিন্দগঞ্জে হাইওয়ে থানা ওসির নাম্বারে যোগাযোগ করা হলে দায়িত্বরত এস.আই শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷