গাইবান্ধা ডিবি পুলিশ কতৃক গোবিন্দগন্জে ৪১৭ পিচ ফেনসিড্রিল উদ্ধার, আন্তঃজেলার ফেনসিড্রিল সম্রাজ্ঞী ও সরবরাহ কারী সহ আটক ৩,
মাদক, জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা'র নেতৃত্বে ইং ৩১/১/২০২০ তারিখ সময় ২২.০০ ঘটিকায় সাব ইন্সপেক্টর মোঃ সফিউল ইসলাম সংগীয় ফোর্সসহ ডিবির একটি চৌকস টিম গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানাধীন কোমরপুর বাজারের নিকট একটি ইজিবাইক অটো আটক করিয়া আন্তঃজেলার ফেনসিড্রিল সম্রাজ্ঞী ১।মোছাঃ মাহমুদা বেগম (৬০)স্বামী আফজাল ২।মোছাঃ আলফাতুন বেগম সুমি(২৮) স্বামী মারুফ সাং রামচন্দ্র পুর দোওলা পাড়া দের দেহে ও ৩।মোঃ রবিউল ইসলাম পিংমৃত মমতাজ আলি সাং ঝাঝিরা সকলের থানা ফুলবাড়ি জেলা দিনাজপুর এর অটোগাড়ীতে রহ্মিত ২টি চটের বেগুনের বস্তায় মোট ৪১৭ পিচ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেনসিড্রিল ও ৩৫ কেজি বেগুনসহ আটক করে। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৩৯তারিখ ৩১/১/২০২০ইং, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল১৩(গ)/ ১৪(গ)/৪১ দায়ের করা হয়।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷