https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে শ্রমিক নেতা আব্দুস সোবাহান মন্ডলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে শ্রমিক নেতা আব্দুস সোবাহান মন্ডলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাস্থ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ৪৯৪ এর ত্রি- বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ী কোচ ড্রাইভার সমবায় সমিতির উদ্যোগে অত্র শ্রমিক সংগঠন ৪৯৪ এর পরপর দুইবারের সাবেক সফল সভাপতি ও আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আব্দুস সোবাহান মন্ডল এর ( বিচ্চু সোবাহানের) নির্বাচণী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ৩১ জানুয়ারী সন্ধ্যায় পলাশবাড়ী কোচ ড্রাইভার সমবায় সমিতির কার্যালয় প্রাঙ্গনে শ্রমিক নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন সাধারণ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আব্দুস সোবাহন মন্ডল ( বিচ্চু সোবাহান)।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক বাবু নির্মল মিত্র,প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুল, শ্রমিক ইউনিয়নের সদস্য ও সাবেক যুবনেতা মাজেদার রহমান মুকুল, ছাত্রনেতা ফুল মিয়া টেটন,সাবেক ছাত্রনেতা আব্দুল মোত্তালিব সরকার বকুল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পলাশবাড়ী কোচ চালক সমবায় সমিতির সদস্য রাজু মিয়া। আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য চান্দু শেখ,লিটন ড্রাইভার,সাবেক প্রচার সম্পাদক রাজা মিয়া, সুপারভাইজার সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর,পলাশবাড়ী কোচ ড্রাইভার সমবায় সমিতির সভাপতি রাব্বী আকন্দ, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম,সদস্য মামুন ও শ্রমিক নেতা সরোয়ার কবির মজনু প্রমুখ।

Image may contain: 10 people, people standingImage may contain: one or more people, people sitting and people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷