https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পথসভায় দোয়া কামনায় নৌকার মনোনয়ন প্রত্যাশী আজিজার রহমান বিএসসি - Gaibandha Online Portal

Breaking News

পথসভায় দোয়া কামনায় নৌকার মনোনয়ন প্রত্যাশী আজিজার রহমান বিএসসি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পথসভায় দোয়া কামনা করেছেন গাইবান্ধা ৩ (পলাশবাড়ী - সাদুল্যাপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আজিজার রহমান বিএসসি।
তিনি আজ ২১ জানুয়ারী মঙ্গলবার সকালে পলাশবাড়ী পৌর এলাকা সাব রেজিস্ট্রি অফিসের সামনে উপজেলা রোডে,কালীবাড়ী বাজারে পথসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের চলমান উন্নয়ন মূলক কার্যক্রমের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় তিনি নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হিসাবে দলীয় জনমত জরিপ কার্যক্রমে সকলের নিকট দোয়া কামনা করেন।


উল্লেখ্য,বিগত কয়েক বছর যাবৎ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরতে গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন স্থানে হাজারো পথসভা করেছেন দড়ি জামালপু রোকেয়া সামাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আজিজার রহমান বিএসসি। এর আগে বিগত উপজেলা সাদুল্যাপুর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যাপক ভোট পেয়ে আলোড়ন সৃষ্টি করেন। গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্যাপুর আসনের আগামী উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ব্যাপকভাবে বাইসাইকেল চালিয়ে গিয়ে অত্র এলাকায় পাড়া মহল্লা,শহর বন্দরে গিয়ে পথসভা করেছেন। অত্র এলাকার সাধারণ মানুষ এসব পথসভায় অংশ নিচ্ছেন।
 Image may contain: 3 people, outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷