গাইবান্ধায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষার্থীদের আনন্দ র্যালী
গাইবান্ধাসহ
সারা দেশে ৩২৯ টি উপজেলায় নতুন করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ
করার জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (এক নেক) অনুমোদন
দেওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল
স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালী
অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি রবিবার গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিনের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য গত ২১ জানুয়ারি দেশে বিদেশে বর্তমান ও ভবিষ্যৎ চাকরির বাজারের
চ্যলেঞ্জ মোকাবেলায় ও বেকারত্ব দূরীকরণে , উপজেলা পর্যায়ে ৩২৯ টি
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন প্রকল্পের আওতায় একনেক সভায় মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি বাস্তবায়নের অনুমোদন দেয়। এই প্রকল্পের
ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ৯৪৫ কোটি ৮৪ লাখ টাকা।২০২০ সালের জানুয়ারি থেকে
২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত পর্যায় ক্রমে দেশের ৩২৯ টি উপজেলায় এই
প্রকল্প বাস্তবায়ন করা হবে।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷