বিদ্যুৎ বিল সংশোধন বন্ধ পাম্পের বিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ
বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, বসতবাড়ি ও সেচ পাম্পের
অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন বন্ধ পাম্পের বিল বাতিলের দাবিতে বিদ্যুৎ
গ্রাহক ও সেচ মটর মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ ২৭
জানুয়ারী সোমবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ
মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি
নেসকো লিমিটেড ডিভিশন-১ এর মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি
প্রদান করতে গেলে নেসকোর প্রধান প্রকৌশলীর নেতৃত্বে প্রতিনিধির সাথে নেসকো
কার্যালয়ে দু’পক্ষের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জেলা সভাপতি সিরাজুল
ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ গ্রাহক ও সেচ
পাম্প মালিক সমিতির কেন্দ্রীয় আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, বাসদ জেলা
সমন্বয়ক গোলাম রব্বানী, বিদ্যুৎ গ্রাহক ও সেচ মটর মালিক সমিতি জেলা সাধারণ
সম্পাদক আনাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান সুমন, আব্দুর রহিম
প্রমুখ। সভায় বিল সংশোধন ও বন্ধ পাম্পের বিষয়ে সিদ্ধান্ত হয় এবং অন্যান্য
সমস্যা নিয়ে দু’পক্ষের মধ্যে ঐক্যমত হয়।





কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷