বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান -জাহাঙ্গীর কবির নানক
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সাবেক সভাপতি এবং আওয়ামী লীগ রংপুর বিভাগীয় দায়ীত্বপ্রাপ্ত জাহাঙ্গীর কবির নানক বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।গনতন্ত্রের মানষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ।স্বল্প উন্নত থেকে দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।স্বাধীনতা বিরোধী কোন অপশক্তি যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে।

৬ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদানের পথিমধ্যে রাত ৯ টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথা মোড়ে সংক্ষিপ্ত যাত্রা বিরতি কালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দলে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে।নেত্রীর নির্দেশ ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করা হবে।মাদক সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষনা করেছে।যে কোন কিছুর বিনিময়ে দেশ থেকে দুর্নীতি নির্মুল করা হবে।

এসময় গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,আজাদুল ইসলাম, যুবলীগ সাধারন সম্পাদক তুষার সরকার বাবু,যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ ফরিদ,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাজাহান শেখ,ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক খন্দকার ফরহাদ হোসেনছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷