https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে পুলিশ পরিচয়ে মামলা- হামলা হয়রানি অভিযোগ - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে পুলিশ পরিচয়ে মামলা- হামলা হয়রানি অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশ পরিচয়ের নিরীহ গ্রামবাসীর উপর একের পর এক মামলা -হামলা নির্যাতন সহ উর্ধতন কর্তৃপক্ষকে ব্যবহার করে আইনকে প্রভাবিত করার লিখিত অভিযোগ আইজিপি বরাররে দাখিল করা হয়েছে।
গত ২৬ আগষ্ট মঙ্গলবার উপজেলার মহদীপুর ইউপির আনোয়ারুল ইসলাম শান্তর স্ত্রী মুক্তা মোস্তারি আইজিপি বরাবরে অভিযোগটি দাখিল করেন।
প্রাপ্ত অভিযোগে জানাযায় উপজেলার মহদীপুর ইউপির দুর্গাপুর গ্রামের মৃত আমজাদ আলী মন্ডলের ছেলে আবু হানিফ মন্ডল সুইট ইলেকট্রেশিয়ান পদে পুলিশ হেড কোয়ার্টার চাকুরী করেন।পুলিশ হেড কোয়ার্টারে চাকুরী করার সুবাদে বিভিন্ন সময় ছুটিতে এসে এলাকায় দাঙ্গা হাঙ্গামা ও মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করে থাকে।
এরই ধারাবাহিকতায় ১৩ আগষ্ট আবু হানিফ সুইটের নির্দেশে ১৪/১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র সন্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী আনোয়ারুল ইসলাম গংদের উপর হামলা চালায়। তাদের হামলায় নারীসহ ৮ জন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সুইটের নির্দেশে পুনরায় হাসপাতাল গেটে হামলা চালানো হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন।
এ ঘটনায় আহত আনোয়ারুল গংদের পক্ষ থেকে উক্ত পুলিশ সদস্য আবু হানিফ সুইটকে প্রধান আসামী করে থানায় অভিযোগ দাখিল করা হয়।সুইট পুলিশ হেডকোয়ার্টারে চাকুরী করার সুবাদে আইনকে প্রভাবিত করার লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে নিকটস্থ থানায় ফোন করালে পুলিশ সুইট ও তার পরিবারের নামে মামলা নিতে অস্বীকৃতি জানায়।
সুইট ও তার পরিবারের নাম এজাহার হতে বাদ দিতে পরপর তিন বার এজাহার সংশোধন করা হয়।তারপরে ও মামলা না হওয়ায় উল্লেখিত ঘটনার সংবাদ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হলে ঘটনার ১৩ দিন পর ২৫ আগষ্ট সুইট ও তার পরিবারকে বাদ দিয়ে থানায় একটি মামলা দায়ের হয়।যাহার নং- ১৪ তাং২৫/০৮/২০১৯।
পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমান জানান, আবু হানিফ সুইট পুলিশ হেডকোয়ার্টারের আছেন তার ও তার পরিবারের নাম বাদ দিয়ে এজাহার আমলে নিয়ে মামলা গ্রহণ করা হয়েছে।তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তারনাম চার্জসীর্টে অন্তভুক্ত করা হবে।
Image may contain: 1 person, standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷