https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু || - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু ||

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম মনির নামে এক যুবকের মৃত্যু হয়েছে।তবে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল এমন দাবী স্বজনদের।
মনিরুল ইসলাম মনির গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোরামারা গ্রামের দাহপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায় মনিরুল স্থানীয় মাস্তা শামসুল হক দাখিল মাদ্রাসা হতে দাখিল পাশ করার পর
ঢাকায় এক প্রাইভেট কম্পানিতে কাজ নিয়েছিল।সেখানেই সে জ্বরে আক্রান্ত হয়।কর্মস্থলের স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা নিয়ে কোনো উন্নতি না হওয়ায় পরে তাকে তার পরিবার চিকিৎসা করানোর জন্য গতকাল ২৬ আগষ্ট সোমবার বাড়ী নিয়ে আসে।একইদিনে তাকে চিকিৎসা করানোর জন্য বগুড়া টি এম এম এস মেডিক্যালে নেওয়ার পথে আনুমানিক রাত ১১ টায় তার মৃত্যু হয়।
মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছে মনিরুল ইসলাম মনির এর চাচা সিদ্দিকুল ইসলাম।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷