https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার ২৮ আগস্ট সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্র শাখার আয়োজনে প্রথম পর্বের আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ্জ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু রামদেব সরকার,আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশবাড়ী সরকারি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, প্রভাষক মাহমুদা আক্তার চৌধুরী, এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আ.ই.ম মিজানুর রহমান, শ্রী তপন কুমার পাটোয়ারী, আব্দুল্লাহ আদিল নান্নু, আলিউল ইসলাম বাদল,অবঃ প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রধান প্রমুখ।
শেষে রাত ১০ টা পর্যন্ত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছাড়াও,ছাত্র -ছাত্রী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রভাষক নবিউল ইসলাম।
Image may contain: 5 people, people sitting

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷