পলাশবাড়ী কালীবাড়ী হাট সংস্কারের জন্য আবারো ৫০ লক্ষ টাকা!
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কালীবাড়ী হাট সংস্কারের জন্য আবারো ৫০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
পুর্বের বরাদ্দের নাম মাত্র কাজ করে কেবল মাত্র কোটেশন বিল করে হাটবাজার উন্নয়ন সহায়তা তহবিল / রাজস্ব খাত হতে লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ করার অভিযোগ ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা হয়েছে।
অভিযোগে তদন্ত হতে না হতেই কালীবাড়ী হাটের মাছ বাজারের সেড,মাংস বাজারের সেড,ড্রেন নির্মান,ও নলকুপ স্থাপন,টয়লেট নির্মানের জন্য আরো অতিরিক্ত ৫০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী প্রকৌশলী এএসও হেলাল আহমেদ জানান কালীবাড়ীহাট সংস্কারের জন্য ৫০ লক্ষ ,ও চরের হাট সংস্কারের ৫০ লক্ষ দুইটি হাট সংস্কারের জন্য মোট ১ কোটি বরাদ্দ প্রদান করা হয়েছে।যথারীতি কাজের টেন্ডার ও হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করেছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷