পলাশবাড়ীতে জীবনের নিরাপত্তা চেয়ে এক নারীর সংবাদ সম্মেলন
গাইবান্ধার পলাশবাড়ীতে গত ২৩ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় সরকার পাম্প সংলগ্ন সাংবাদিকের অস্থায়ী কার্যালয়ে আঁখি বেগম (২০), পিতা-মোঃ রশিদুল মন্ডল, মাতা-মোছাঃ শিরিনা বেগম, গ্রাম- জামালপুর, ডাকঘর- পলাশবাড়ী, উপজেলা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা তার লিখিত বক্তব্যে বলেন, গত ০৫ (পাঁচ) মাস পূর্বে উপজেলা সদরের কালুগাড়ী গ্রামের জয়নাল মিয়ার পুত্র মোঃ ইসলাম মিয়ার সহিত আমার ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকেই উক্ত স্বামী আমাকে সময়ে অসময়ে বিভিন্নভাবে শারীরিক ও মানষিক নির্যাতন করে। ফলে তার সহিত আমার ঘর সংসার করা অসম্ভব হয়ে পড়ে। তাই গত ০১/০৩/২০১৯ইং তারিখ আমি আমার স্বামী মোঃ ইসলাম মিয়াকে তালাক প্রদান করি এবং গত ১৪/০৭/২০১৯ইং তারিখ উপজেলার নুনিয়াগাড়ী গ্রামের মোঃ মফিজার রহমানের পুত্র মোঃ ফারুক মিয়ার সাথে আমার ২য় বিবাহ হয়। বিবাহের পর থেকেই আমার তালাক প্রাপ্ত স্বামী মোঃ ইসলাম মিয়া বিভিন্নভাবে আমাকে ও আমার বর্তমান স্বামীকে প্রাণ নাশের হুমকি-ধামকি প্রদান করে বলে যে, আমার বর্তমান স্বামীকে রাস্তা-ঘাটে একা পাইলে মারপিট সহ জানমালের বড় ধরনের ক্ষতি সাধন করিবে। ফলে আমরা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগিতেছি বলে তিনি তাহার লিখিত বক্তব্যে জানান।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷