গোবিন্দগঞ্জের কুখ্যাত জ্বীনের বাদশা একাধিক মামলার আসামী রঞ্জু ডিবি পুলিশের হাতে আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের
মৃত-লালমাহমুদের পুত্র জ্বীনের বাদশা প্রতারক চক্রের একাধিক মামলার আসামী
গত ২৩ জুন বিকেলে গাইবান্ধা জেলা ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। ডিবি
পুলিশের ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বীনের বাদশা প্রতারক
চক্রের অন্যতম সদস্য রঞ্জু ওরফে আঞ্জু মিয়া(৩৬)দীর্ঘ দিন যাবৎ জ্বীনের
বাদশা সেজে দেশের বিভিন্ন স্থান থেকে
প্রতারনা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে
জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
প্রতারনা চক্রের সদস্য রঞ্জু মিয়া ডিবি পুলিশের হাতে আটক হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের জনসাধারণের মাঝে স্বস্তি ফিরিয়ে আসে। স্থানীয় এলাকাবাসীরা জানান, জ্বীনের বাদশা প্রতারনা চক্রের সিন্ডিকেটের মুলহোতা রঞ্জুর এসব অপকর্মে অতিষ্ঠ হয়ে ঊঠেছে। পুলিশ প্রশাসনের প্রতি তাদের দাবী আইনের ফাঁকফোকর দিয়ে যাতে বের হয়ে না আসতে পারে এর জন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবী করেছেন।গাইবান্ধা ডিবির ওসি মুজিবুর রহমান রঞ্জু ওরফে আঞ্জুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷