https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 শিশু জান্নাতি বাচঁতে চায় - Gaibandha Online Portal

Breaking News

শিশু জান্নাতি বাচঁতে চায়


গাইবান্ধা সদর উপজেলার ডেভিট কোম্পানী পাড়ার উম্নে হাবিবা আক্তার জান্নাতি । আর দশটা শিশুর মত সুস্থ থাকার কথা ছিল তার । কিন্তু প্রতিটি সময় কাটে তার যন্ত্রনায়। জান্নাতি ঘুমের মাঝে ভালো থাকলেও ঘুম ভাঙ্গতেই ব্যাথায় চিৎকার করতে থাকে সে। ব্যাথার তীব্রতায় ছুঁটাছুটি করতে থাকে। সন্তানের এমন কষ্টের দৃশ্য দেখতে হচ্ছে মা,বাবাকে।
জন্মের পর থেকে জান্নাতির চিকিৎসা চলতে থাকে মা ও শিশু হাসপাতাল রংপুর। একপর্যায়ে জানতে পারে জান্নাতির হার্টলীগ ইঞ্জুরী হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ইবনেসিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার বিশেষজ্ঞগণ অপারেশন করার পরার্মশ প্রদান করেন। ডাঃ আবুল বাশার জানান অপারেশন করলে জান্নাতি ভালো হবে। তার অপারেশনে প্রায় ৪ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে অপারেশন আর হয়নি জান্নাতির। ফিরে আনতে হয় গ্রামের বাড়ীতে। জান্নাতির বয়স ২ বছর ৬ মাস চলছে। সে আরো বেশি অসুস্থ্য হয়ে পরেছে। সন্তানকে বাঁচাতে জান্নাতির মা-বাবা সমাজের বিত্তবানদের সাহায্যের আকুতি জানান।
নিরুপায় বাবা সদর উপজেলার ডেভিট কোম্পানি পাড়ার শেখ হাবিবুর রহমান জানান শিশু উম্মে হাবিবা আক্তার জান্নাতি আগের চেয়ে বেশি অসুস্থ্য হয়েছে। তাকে ডাক্তারের পরার্মশে দ্রুত অপারেশন করতে হবে। ৪ লক্ষ টাকা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। শিশু জান্নাতিকে সাহায্যে/ সহযোগিতা করতে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ গাইবান্ধা শাখার সঞ্চয়ী হিসাব নং- ১০৫৫৪ পাঠাতে পারেন। সমাজের কোন দানশীল ব্যক্তিগত ভাবে মোবাইল -০১৭১৬৩০৩৭২৭ এ যোগাযোগ করতে পারেন।
Image may contain: 1 person, baby and closeup

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷