https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে ১ কিশোরের আত্মহত্যা - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে ১ কিশোরের আত্মহত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে জয়নুল নামে ১ কিশোরে আত্মহত্যা করেছে । নিহত কিশোরের পরিবার জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার সাপমারা ইউপি’র দুধীয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে জয়নুল ইসলাম (১৬) রাতে সবার অজান্তে নিজ বাড়ীর ঘরের বারেন্দার রুয়ার সাথে গলায় রশি দিয়ে বেধেঁ আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন কিশোর জয়নুল এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিল্লাচিল্লি করতে থাকে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন কিশোর জয়নুলকে দেখতে তার বাড়ীতে ভীড় করে।
এলাকাবাসী জানায়, পারিবারিক দ্বন্দ কলহোর কারনে কিশোর জয়নুল আত্মহত্যা করেছে বলে ধারনা করেছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Image may contain: text

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷