গাইবান্ধায় জেলা রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ
গাইবান্ধা জেলা রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ মঙ্গলবার (১৮ জুন) গাইবান্ধা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন রোভার ইউনিটের (কলেজ, সিনিয়র মাদরাসা ও সমমানের প্রতিষ্ঠান) রোভার লিডাররা অংশ নেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে জেলা রোভার কমিশনার মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা রোভার সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, জেলা রোভার নেতা মো. তামজিদুর রহমান, কোষাধ্যক্ষ মো. লিয়াকত আলী ভুঁইয়া, যুগ্ম সম্পাদক মো. মাসুদার রহমান মুকুল, সহকারী কমিশনার কাজী আবু রাহেন শফিউল্লাহ, মো. সাজেদুল হক সরকার, শামীম আরা বেগম, মোস্তাফিজুর রহমান, সবুজ চক্রবর্ত্তী প্রমূখ।
ওয়ার্কশপে বিগত বছরের কার্যক্রম মূল্যায়ন এবং আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷