লেবু চেয়ারম্যান-সাফিউল ভাইস চেয়ারম্যান সালমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী আশরাফুল আলম লেবু, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে সফিউল ইসলাম ও ভাইস চেয়ারম্যান নারী পদে মোছাঃ উম্মে সালমা বে-সরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান নিশ্চিতকরণে দিনব্যাপী এ নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে স্ব স্ব কেন্দ্রে ভোট গণণা করে ফলাফল প্রকাশ করা হয়।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হচ্ছেন- চেয়ারম্যান পদে আশরাফুল আলম সরকার লেবু (নৌকা) তিনি ২৭ হাজার ৪ শত ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আহসান হাবীব খোকন (লাঙল) তিনি ভোট পেয়েছেন ১৪ হাজার ৯ শত ৪২ ভোট, গোলাম আহসান হাবীব মাসুদ (মোটর সাইকেল) তিনি পেয়েছেন ২১৮৬ ভোট, খয়বর হোসেন সরকার মওলা (ঘোড়া) তিনি পেয়েছেন ১৯ হাজার ৩ শত ৬৩ ভোট তিনি প্রতিদ্বন্দিতায় দ্বিতীয় হয়েছেন ।
ভাইস চেয়ারম্যান পদে সফিউল আলম (চশমা) তিনি পেয়েছেন ২৯ হাজার ৯ শত ৫ ভোট পেয়ে নির্বাচিত হযেছেন, শওকত আলী (টিয়াপাখী) তিনি পেয়েছেন ১৯ শত ৬১ ভোট,আব্দুর রাজ্জাক তরফদার (টিউবয়েল) তিনি পেয়েছেন ৫ হাজার ২ শত ৩ ভোট,আল শাহাদত জামান জিকো (তালা) তিনি পেয়েছেন ৫ হাজার ৮৪ ভোট, আসাদুজ্জামান মনি (লাঙল) তিনি পেয়েঠেন ১৪ হাজার ১ শত ৪৬ ভোট, সুরুজিত কুমার সরকার (বৈদুৎতিক বাল্ব) তিনি পেয়েছেন ৬ হাজার ২ শত ৩০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে
হাফিজা বেগম কাকলী (কলস) তিনি পেয়েছেন ২ হাজার ৫ শত ২২ ভোট, হোসনে আরা বেগম (লাঙল) তিনি পেয়েছেন ১০ হাজার ৬ শত ৯৯ ভোট , আল্পনা রানী গোস্বামী (ফুটবল) তিনি পেয়েছেন ১৮ হাজার ৬ শত ৮০ ভোট, উম্মে সালমা (হাঁস) তিনি ২৮ হাজার ৪ শত ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷