পলাশবাড়ীতে এ্যাডভোকেসি ইস্যু পুনঃনির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে উৎপাদনকারী ইউনিয়ন ফেডারেশনসমূহের আয়োজনে ও সিভিক এনগেজমেন্ট এলাইন্স (এসপিসিসি) প্রকল্প, প্রোগ্রাম পাথওয়ে-৩ এর সহযোগিতায় এ্যাডভোকেসি ইস্যু পুনঃনির্ধারণ এবং বাস্তবায়ন কৌশল উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার মহদীপুর ইউপি’র দোকানঘরে এসপিএ অফিসে।
উপজেলা উৎপাদানকারী ফেডারেশন সভাপতি নাহামাদু শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা উৎপাদানকারী ফেডারেশন প্রতিনিধি চামেলী বেগম, ফারুক হোসেন, আতিকুর রহমান, রেজাউল করিম ও ফজলুল হক প্রমুখ।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন। এসয় উপজেলা ফেডারেশন প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সেবাদানকারী (এলএসপি) প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি স্টোক হোল্ডারদের সাথে যোগাযোগের মাধ্যমে কৃষকদের নানা সমস্যার কথা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদি কৃষি পণ্যের ইন্সুরেন্স নিয়ে কাজ করার বিষয়ে আলোচনার পর একটি পরিকল্পনা তৈরি করা হয়।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷