https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে সুষ্ঠ ভাবে ভোট চলছে উপস্থিতি একটু কম - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে সুষ্ঠ ভাবে ভোট চলছে উপস্থিতি একটু কম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠ ভাবে চলছে তবে উপস্থিতি একটু কম।  মঙ্গলবার (১৮ জুুন) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গ্রহন।  দুইজন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী ৬ জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছেন।


১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন চলবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ২ শ’১৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৫ হাজার ৩ শ’ ৪৪ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৭৩ হাজার ৮ শ’৭৪ জন। মোট ভোট কেন্দ্রর সংখ্যা ১শ’১১ টি ,মোট ভোটাকক্ষের সংখ্যা ৮ শ’ ১৫ টি রয়েছে। শিবরাম আলহাজ মোঃহোসেন স্মৃতি স্কুল ও কলেজ কেন্দ্র গিয়ে দেখা যায় ভোটার উপস্থথিতি কম, তবে বেলা বারার সাথে ভোটার বাড়বে বলে মনে করছেন প্রিজাইডিং অফিসার আশাদুজ্জামান। এ নিয়ে পৃথক ভাবে কথা হলে সকল প্রার্থীসহ সাধারন ভোটাররা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ নির্বাচন হোক সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ।
Image may contain: one or more people, people standing and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷