পলাশবাড়ীতে হঠাৎ করেই সন্ত্রাসীদের অপতৎপরতা বৃদ্ধি।। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল
সময়ের ব্যাবধানে হঠাৎ করেই সন্ত্রাসীদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে।ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পরেছে সচেতন মহল।
কারন অনুসন্ধানে দেখা যায় বিগত সময়ে যারা সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি করে পলাশবাড়ীকে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সময়ের ব্যাবধানে সেই সব সন্ত্রাসীরা আবারো মাথা চারা দিয়ে ওঠেছে।
অনেকে আবার আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের সাথে সখ্যতা গড়ে তুলে বুক উচু করে চলাফেরা করছে।
এদের অনেকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকলে ও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে দাবি করেন ভুক্তভোগী সাধারন মানুষ।
দীর্ঘদিন ঘুরিয়ে ফিরিয়ে আবারো এই থানায় আসা ২/১ জন পুলিশ কর্মকর্তাদের সাথে সখ্যতা থাকায় এদের দাপট দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
অনেক সময় এসব সন্ত্রাসীরা পুলিশের সামনেই শুশিল সমাজের মানুষদের নানা ভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে।সম্প্রতি এই সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেছে সাংবাদিক মহল।তারা স্বাধীন ভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছে না!
হঠাৎ সন্ত্রাসীদের অপতৎপরতা বৃদ্ধির ফলে আবারো পলাশবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পরেছে সচেতন পলাশবাড়ীবাসী।
সম্প্রতি থানার ওসি মাসুদার রহমান মাসুদ যোগদানের পর গ্রেফতার পরোয়ানা তামিলে গুরুত্ব দিয়ে কাজ করলে ও দু এক জন অসাধু পুলিশের কারনে তা শতভাগ সম্ভব হচ্ছে না।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷