https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার সুন্দরগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম : আজ ভোট গ্রহণ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার সুন্দরগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম : আজ ভোট গ্রহণ


৫ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আগামীকাল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১৭ জুন) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ থেকে ১১১টি কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই উপজেলা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২১৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৬৫হাজার ৩৪৪জন এবং মহিলা ভোটার ১লাখ ৭৩ হাজার ৮৭৪জন। নির্বাচনে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইসচেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে র‌্যাব, বিজিপি, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম সার্বক্ষনিক টহল দেবে।

Image may contain: one or more people

এদিকে নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত করার জন্য সবধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা আলমগীর কবির খান। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন আমরা আশা করছি আগামীকাল একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷