ফুলছড়ি বোয়ালি সেতু পুনঃনির্মাণ না হওয়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ
গাইবান্ধা-কালিরবাজার সড়কের গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি সেতু ২০১৬ সলে থেকে বেহাল অবস্থা। সেখানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। মেরামতের অভাবে সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
২০১৬ সালের ৩০ জুলাই রাতে ফুলছড়ি উপজেলার সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। সে সময় পানির তীব্র স্রোতে এই সেতুটি দেবে গিয়ে দক্ষিণে হেলে যায়। এরপর সেতুর দুই পাশে বালু ও মাটির বস্তা ফেলে চলাচলের জন্য উপযোগী করা হয়। কিন্তু এক বছর যেতে না যেতেই দফায় দফায় বর্ষণের কারণে বালুর বস্তা সরে যায়।ফলে আবারও এই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর এলজিইডির উদ্যোগে বিধ্বস্ত সেতু ঘেঁষে উত্তর পাশে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়।
সেতুটি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের অন্তর্গত হলেও এটি ফুলছড়ি উপজেলাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয় বোয়ালি সংলগ্ন কালিরবাজারে অবস্থিত। ব্রিজগুলো দ্রুত নির্মাণ করা হবে, অসুস্থ রোগী ও চরাঞ্চলের কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের ভোগান্তি দূর হবে- এমনটাই প্রত্যাশা বোয়ালি ইউনিয়ন ও ফুলছড়ি উপজেলার মানুষের।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷