https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাঘাটায় মসজিদের সভাপতির হামলায় মুসল্লি নিহত - Gaibandha Online Portal

Breaking News

সাঘাটায় মসজিদের সভাপতির হামলায় মুসল্লি নিহত


গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ফকিরপাড়া মসজিদের টাকার হিসাব নিয়ে কথার কাটাকাটির সময় মসজিদ কমিটির সভাপতি আনিছুর রহমানের হামলায় আব্দুল করিম মুন্সি (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে । এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আজ ২৬ এপ্রিল শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার পদুমশহর ইউনিয়নের ফকিরপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, জুমার নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি আনিছুর রহমানের কাছে ফকিরপাড়া জামে মসজিদের নামে বিভিন্ন ফান্ডের টাকার হিসাব চান সফি নামে এক মুসল্লি। এ সময় হিসাব দিতে তালবাহনা শুরু করেন আনিছুর রহমান এবং তার দুই ভাই জলিল ও শাহিন মিয়া। একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে আনিছুর রহমান ক্ষিপ্ত হয়ে সফিকে চড়-থাপ্পড় মারেন। এ সময় হামিদুল ইসলাম নামে আরেক মুসল্লি মারামারি থামানোর চেষ্টা করলে আনিছুর তাকেও মারধর শুরু করেন। হামিদুলকে উদ্ধারে তার বাবা আব্দুল করিম মুন্সি এগিয়ে গেলে আনিছুরের ঘুষিতে তিনি আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত আব্দুল করিম মুন্সি (৬৫) সাঘাটা উপজেলার পদুমশহর ফকিরপাড়া গ্রামের মৃত তসলিম মুন্সির ছেলে।এ বিষয়ে সাঘাটা থানা পুলিশের বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোখলেচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ।
Image may contain: 26 people, crowd and outdoor

Image may contain: one or more people

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷