https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় যুব ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় যুব ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সম্মেলন শনিবার (২০ এপ্রিল) স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ছে।
সম্মেলন উদ্বোধন করেন সাবেক যুব ইউনিয়ন নেতা বিশিষ্ট রাজনীতিক ওয়াাজিউর রহমান রাফেল। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিড়াম সদস্য সাজেদুর রহমান ঝিলাম, দপ্তর সম্পাদক আশিকুর রহমান জুয়েল ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য খান আসাদুজ্জামান মাসুম। যুব ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি প্রতিভা সরকার ববির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভপতি মিহির ঘোষ।
সভায় বক্তারা বলেন, যুবকরাই বাংলাদেশের রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছে। দেশে অপশাসন, বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠার কারণে সমাজে নারী নির্যাতন, ধর্ষন, খুন প্রতিদিন বেড়েই চলেছে। শিক্ষিত বেকারদের কর্মসংস্থান না থাকায় বেকাররা মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের সকল যুবককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সম্মেলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি জেলা সভাপতি সুভাষ শাহ রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন, ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশ্যাল, বাকবিশিস নেতা তপন কুমার বর্মন প্রমূখ। সম্মেলন পরিচালনা করেন যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী প্রমূখ।
সম্মেলন উদ্বোধন শেষে পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউন্সিল অধিবেশন চলছিল।
Image may contain: 7 people, people standing and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷