ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান।
আজ ১৫ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর হতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, আর.বি এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান পারভেজ রোমান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মওলা প্রমুখ।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান মনোনয়নপত্র গ্রহন শেষে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, বিগত পাঁচ বছরে ফুলছড়ি উপজেলা চরাঞ্চলে নৌ-ডাকাতি বন্ধসহ মাদকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছি। ফুলছড়ি এখন শান্তির জনপদে পরিণত হয়েছে। জনগণের দাবীর প্রেক্ষিতে আবারও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ফুলছড়িকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আবারও উপজেলাবাসী তাঁকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷