গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ আটক-২
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অদ্য ১৫/০২/১৯ খ্রীঃ বিকাল অানুঃ ১৭.০৫ ঘটিকার সময় এসআই মমিরুল হক এর নেতৃত্বে ১টি টিম গোবিন্দগঞ্জ পৌরসভাধীন পুরাতন বন্দর এলাকা হতে আসামী ১। সন্দিপ কুমার (২০) পিতা-সন্তোস চন্দ্র সাং-পুরাতন বন্দর থানা-গোবিন্দগন্জ জেলাঃ গাইবান্ধাকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিকাল অানুঃ ১৮ঃ৩৫ ঘটিকার সময় একই টিম গোবিন্দগঞ্জ থানাপাড়া এলাকা হতে আসামী ২। রফিকুল ইসলাম (৫০) পিতা-মৃত নেদা শেখ সাং-বুজরুক বোয়ালিয়া থানা-গোবিন্দগঞ্জ জেলা- গাইবান্ধা কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৭৫ হাজার টাকা। আসামী রফিকুলের পুর্বে আরো ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷