অবশেষে ধরা পড়ল গোবিন্দগঞ্জের মটর সাইকেল চোরের গডফাদার মোটা মোখলেস
গত ০২/০৩/১৯ খ্রিঃ বিকাল অনুমান ০১.৩০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনে হতে একটি পালসার মোটরসাইকেল চুরি হলে পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করে আসামি মোখলেস মোটরসাইকেল টি চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে মায়ামনি হোটেলের সামনে হতে একাধিক মামলার আসামি মোখলেস কে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করলে সে মোটরসাইকেল চুরির কথা অবলীলায় স্বীকার করে। এবং আসামি মোখলেসের পিতা বিভিন্ন সূত্রে মোটরসাইকেল ফেরত দেয়ার জন্য এক ঘন্টা সময় চায়। সেই অনুযায়ী বিকেল ৫ টায় মোখলেসের পিতা মন্টু মোটরসাইকেল চুরির সিন্ডিকেটের অন্যতম সদস্য মটরসাইকেল টি ফেরত দেয়।
উল্লেখ্য মোখলেছ মটরসাইকেল টি চুরির পর নিজেই চালিয়ে তার শালমারাস্হ শশুরবাড়ীতে তার শ্যালক সুমনের নিকট রেখে আসে। আসামি মোখলেসের বক্তব্য অনুযায়ী তার ও শশুর পরিবার সকলেই মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের সংগে জড়িত।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷