https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“ক্যান্সার প্রতিরোধ ও সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার গাইবান্ধায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. মাহফুজার রহমান। সিভিল সার্জন ডাঃ আব্দুস শাকুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হানিফ, ডাঃ আল মাহমুদুল আলম মিমো, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা চৌধুরী আব্দুল্যা আল শামছ পিলক প্রমুখ।
এদিকে পলাশবাড়ী উপজেলাতেও অনুরূপ কর্মসূচী পালন করা হয়। সোমবার সকালে নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুুকেশন সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পলাশবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাইদ, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সক্টাটর সোহেল মিয়া, মো. আলাউদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ।

Image may contain: 6 people, outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷