https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা গাইবান্ধা জেলা অঞ্চলের খেলা রোববার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়।
এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও ক্রিকেট উপ-পরিষদের সভাপতি পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, ওয়াহিদ মুরাদ লিমন, মাসুদুল হক মাসুদ প্রমুখ।
উদ্বোধনী দিনের খেলায় গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল দল ৮ উইকেটে শহরে এনএইচ মডার্ণ হাইস্কুল দলকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে এনএইচ মডার্ণ হাইস্কুল দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করে। জবাবে ইসলামিয়া হাইস্কুল দল ১৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে জয়ের লক্ষ্যে পৌছায়। আজ সোমবারের খেলায় অংশ নেবে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও এসকেএস স্কুল এন্ড কলেজ। মোট ৮টি দল এবারের এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
Image may contain: 11 people, people smiling, people standing and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷