https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় সমাজসেবা কর্মকর্তাদের প্রশিক্ষণ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় সমাজসেবা কর্মকর্তাদের প্রশিক্ষণ

গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অফিসার ও ডাটা এন্ট্রি অপারেটর মনোনীত কর্মচারীদের সমন্বয়ে এক ইন হাউস প্রশিক্ষণ আজ রোববার অনুষ্ঠিত হয়।
সমাজসেবা কার্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক অনীল চন্দ্র বর্মণ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়েব পোর্টাল ব্যবস্থাপনাসহ সামাজিক নিরাপত্তা কার্যক্রম, ডিজিটাইজেশন, ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা এবং ই-ফাইলিং নথি সিস্টেম বিষয়ে দক্ষতা অর্জন জরুরী। অন্যথায় সার্বিক কার্যক্রম ব্যাহত হবে। তাই অংশ গ্রহণকারিদের তিনি তাদের কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য গুরুত্ব প্রদান করেন।
Image may contain: 3 people

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷