পলাশবাড়ীতে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
“ক্যান্সার প্রতিরোধ ও সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস উপলক্ষে র্যালী আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকালে নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুুকেশন সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
পরে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাইদ, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সক্টাটর সোহেল মিয়া, থানার এসআই আলাউদ্দিন ও সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, অত্র সোসাইটি ২০১৩ সাল থেকে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিষমুক্ত শাক-সবজি ও ফল উৎপাদনের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করছে নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুুকেশন সোসাইটি।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷