গোবিন্দগঞ্জে দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে জলাবদ্ধতা নিরসন করলেন প্যানেল মেয়র রিমন কুমার তালুকদার
গাইবান্ধা জেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চৌমাথা মায়ামনি মোড়ে জলাবদ্ধতা নিরাসনে দীর্ঘদিনের জনভোগান্তির অবসানে সম্পূর্ন নিজ উদ্যোগে শ্রমিকদের সাথে দ্রুত গতিতে কাজ করে জলাবদ্ধতা নিরসন করছেন গোবিন্দগঞ্জ পৌর প্যানেল মেয়র-২ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রিমন কুমার তালুকদার।
সড়ক ও জনপথ বিভাগের এই সড়কটির খানা খন্দের স্থানে সড়ক ও জনপথ বিভাগ মেরামত না করে ড্রেনে ইট পাথর ফেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।কিন্তু তাগিদ দেওয়া স্বর্তেও কাজ না করায় অবশেষে দুর্ভোগের কথা চিন্তা করে পৌর প্যানেল মেয়র রিমন কুমার তালুকদার নিজ উদ্যোগে শ্রমিকদের সাথে নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করেন।
উল্লেখ্য, বর্ষা থাক আর না থাক উক্ত স্থানে জলবদ্ধতা নিত্যদিনের সঙ্গি হয়ে জনভোগান্তি সৃর্ষ্টি হয়েছিলো। এনিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হলেও দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে সরকারি বা বেসরকারি ভাবে কেউ এগিয়ে আসেনি। অবশেষে পৌর প্যানেল মেয়র রিমন কুমার তালুকদার জলবদ্ধতা নিরোসনে নিজ উদ্যোগে কাজ করেন।



কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷