সুন্দরগঞ্জের গোলাম মোস্তফা আহম্মেদ এমপি শঙ্কামুক্ত: দেশেই হবে চিকিৎসা
গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনের সাংসদ গোলাম মোস্তফা আহম্মেদ এমপির চিকিৎসার খোজখবর নিতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ টিম আজ সি এম এইচ হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে বললেন জননেতা গোলাম মোস্তফা আহমেদ এমপি এখন ৮০ ভাগ শঙ্কামুক্ত। দেশেই হবে চিকিৎসা।
ড. কনক কান্তি বরুয়া সহ কয়েকজন প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ ২০ নভেম্বর সোমবার সকালে ১০ : ৩০ মিনিটে সি এম এইচ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত জননেতা গোলাম মোস্তফা আহমেদ এমপির চিকিৎসা প্রদান কারী ডাক্তারদের সাথে দীর্ঘ ১ ঘন্টা তাঁর বর্তমান চিকিৎসার বিষয় আলাপ আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স করে বিস্তারিত জানান ও তারা বের হয়ে এমপির ছেলে মেহেদী মোস্তফা মাসুম কে বলেন এখন আর টেনশন করার কারণ নেই উনি দ্রুত সুস্থ হবেন।
আপাতত দেশেই চিকিৎসা করা হবে, বিদেশে নেওয়ার প্রয়োজন নেই, উনি এখন আগের চেয়ে অনেক সুস্থ।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷