গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোপিনাথপুরে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার শহিদুল ইসলাম (৪২) নিহত হয়েছে।
পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে রংপুরগামী দুটি মাল বোঝাই ট্রাক গোপীনাথপুর এলাকায় পৌঁছিলে পেছনের ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার সহিদুল ইসলাম নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের ঠিকানা পাওয়া যায়নি।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷