সুন্দরগঞ্জে মহিলার লাশ উদ্ধার ॥ স্বামী পলাতক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের তিস্তা নদের নয়নসুখ ক্যানেলের অদুরে ধান ক্ষেত থেকে সোমবার রাতে রুম্পা খাতুন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী সুমন মিয়া পলাতক রয়েছে। রুম্পা খাতুন ওই ইউনিয়নের খুলপাড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ দু’জনের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিনও তাদের দু’জনের মধ্যে ঝগড়া বিবাদ হয়। রোববার বিকেলে সুমন মিয়া ডাক্তার দেখানোর কথা বলে রুম্পাকে রংপুরে নিয়ে যায়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরে সোমবার রাতে স্থানীয় লোকজন তিস্তার পাশের একটি মরা নদীতে রুম্পার লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। লাশে ক্ষতবিক্ষতের চিহ্ন রয়েছে। এদিকে রুম্পার স্বামী সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷