https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত ৬ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত ৬

গাইবান্ধা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।
এরমধ্য সদর উপজেলায় ভটভটির সাথে অটোবাইকের সংঘর্ষে অটোযাত্রী প্রভাত চন্দ্র (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত দুর্গাসুন্দর বর্মনের ছেলে।
আজ ৬ নভেম্বর সোমবার বিকেল সোয়া ৫টার দিকে গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের ঠাকুরের দীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এখবর নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কমকতা(ওসি) খান মো. শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ভটভটির সাথে একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে এক অটোযাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অপর ছয়জন আহত হয়। আহতদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷