https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 রংপুরের পাগলাপীরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রফ্রন্টের মানববন্ধন - Gaibandha Online Portal

Breaking News

রংপুরের পাগলাপীরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রফ্রন্টের মানববন্ধন

রংপুরের পাগলাপীরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধা ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট জেলা সভাপতি শামীম আরা মিনা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিলন, দপ্তর সম্পাদক শাহীন আলম প্রমুখ। বক্তারা বলেন, রংপুরে সাম্প্রদায়িক হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উপর্যুক্ত ক্ষতি পূরণের দাবি জানান।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷