https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 আগামী ডিসেম্বর মাসে গাইবান্ধায় মুক্তি পাচ্ছে "১৯৭১ মুক্তিযুদ্ধ" নামে একটি সিনেমা। - Gaibandha Online Portal

Breaking News

আগামী ডিসেম্বর মাসে গাইবান্ধায় মুক্তি পাচ্ছে "১৯৭১ মুক্তিযুদ্ধ" নামে একটি সিনেমা।

এ সিনেমার সকল চিত্র ধারণ করা হয়েছে গাইবান্ধার বিভিন্ন পয়েন্টে এবং মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পাঠে অভিনয় করেছে চলচ্চিত্রের অভিনয় শিল্পীর পাশাপাশি গাইবান্ধার স্থানীয় অভিনয় শিল্পীরা।
জানা যায়,গাইবান্ধার সেলিম ভিডিও পয়েন্ট প্রায় এক যুগ ধরে বিভিন্ন নাটক, সিনেমা, টেলিফিল্ম ও শর্ট ফিল্ম ইত্যাদি নির্মাণ করে আসছে।সেগুলো গাইবান্ধাসহ দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়ায় ইতিমধ্যে এ ভিডিও পয়েন্ট গাইবান্ধাবাসীসহ দেশবাসীর মাঝে জনপ্রিয় ও পরিচিত হয়েছে উঠেছে।
জানা যায়,সেলিম ভিডিও পয়েন্ট এবার বিজয়ের মাস ২০১৭ ডিসেম্বরের প্রথম সপ্তাহে "মুক্তিযুদ্ধ ১৯৭১" নামে একটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ও চিত্রায়িত সিনেমা দেশবাসীর মাঝে মুক্তি দেবেন।
সেলিম ভিডিও পয়েন্টের আয়োজন ও পরিবেশনায় এবং সেলিম চৌধুরী পরিচালিত "মুক্তিযুদ্ধ ১৯৭১" এ সিনেমায় মুক্তিযোদ্ধা, রাজাকার ও পাকবাহিনীর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এনামুল, মশিউর, সাদ্দাম, ফারুক, মাইম, আজাহার, রকি প্রমুখ।নায়িকা চরিত্রে দেখা যাবে- তমাকে।
এছাড়া এ সিনেমায় বিভিন্ন চরিত্রে মিলিটারী হল গাইবান্ধার ভয়ংকর অভিনেতা- এম এম বেলাল ও চলচ্চিত্রের দক্ষ অভিনেতা কালা আজীজসহ অনেকেকে দেখা যাবে।
"মুক্তিযুদ্ধ ১৯৭১" সিনেমার পরিচালক সেলিম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে সেলিম চৌধুরী জানান এ সিনেমাটির সকল নির্মাণকাজ ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি।আমরা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে গাইবান্ধার তাজ সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেব
তারপর গাইবান্ধার সকল সিনেমা হলে এবং দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে
তিনি আরও জানান এ সিনেমাটি ইতিমধ্যে একটি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
পরিচালক আরও জানান এ সিনেমাটি আগামী জাতীয় চলচ্চিত্র প্রতিযোগীতায় অংশ নেবে।
পরিশেষে পরিচালক সিনেমাটি দেশবাসীকে দেখার অনুরোধ জানান।তিনি বলেন আশা করি সিনেমাটি দেখলে ভালো লাগবে।











কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷