গাইবান্ধায় আসছেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি
আগামীকাল ৯ নভেম্বর বৃহস্পতিবার তিন দিনের সফরে গাইবান্ধায় আসছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় তিনি গাইবান্ধা সদরে তার নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহন করবেন।
তিনি ৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে সংসদ ভবন আবাসিক এলাকায় তার সরকারি বাসভবন থেকে সড়ক পথে গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দুপুর দেড়টা নাগাদ তিনি গাইবান্ধা জেলা শহরের থানাপাড়ার নিজ বাসভবনে পৌছাবেন ।
এরপর হুইপ মাহাবুব আরা বেগম গিনি বিকেল তিনটায় গাইবান্ধা সদর উপজেলা পরিষদ হল রুমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে এক মতবিনিময়সভায় মিলিত হবেন এবং সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে কৃষকদের গম ফসলের বীজ ও সার বিতরণ করবেন।
১০ নভেম্বর শুক্রবার বিকেলে হুইপ পুরাতন বাদিয়াখালী হাইস্কুল মাঠে বাদিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ এর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভউদ্বোধন করবেন।
১১ নভেম্বর শনিবার সকাল এগারটায় মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা পৌরপার্কে পাবলিক লাইব্রেরি চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখা আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন।
ওইদিন বিকেল তিনটায় গাইবান্ধার থানাপাড়ার নিজ বাসভবন হতে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷