https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতায় আলোচনা সভা ও র‌্যালি - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতায় আলোচনা সভা ও র‌্যালি

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আয়োজনে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। আজ ০৬ নভেম্বর সোমবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগীতায় ইউপি চেয়ারম্যান নজমুল হুদার সভাপতিত্বে র‌্যালির আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
এতে বক্তৃতা দেন ইএসডিও’র উপজেলা সমন্বয়কারী শাহ মোঃ মুয়াযযেম বিল্লাহ, গ্রাম আদালত সহকারি মধু রানী, আসাদুজ্জামান সরকার, ইউপি সচিব আব্দুস সামাদ, জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আঃ খালেক মিয়া ও ইউপি সদস্য আঃ করিম ইজারাদার প্রমূখ।
পরে একটি র‌্যালি বের হয়ে স্থানীয় সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারোও পরিষদে এসে শেষ করেন। ইউপি চেয়ারম্যান নজমুল হুদার নেতৃত্বে র‌্যালিতে ইউপি সদস্য, শিক্ষক, ইমামসহ স্থানীয় শত-শত নারী-পুরুষ অংশ নেয়।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷